ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের ‘হাই অ্যালার্ট’ জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৩,  10:34 AM

news image

বাংলাদেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবার গরমে পুড়বে ভারতও। দেশটির কয়েকটি রাজ্যে তীব্র দাবদাহের হাই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব ভারতের রাজ্যগুলোতে আপাতত চলবে তাপপ্রবাহ। তীব্র গরম ও দাবদাহে পুড়বে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও ঝাড়খণ্ড। পঞ্জাব ও হরিয়ানাতেও তাপমাত্রার পারদ আরও চড়তে পারে। শুধুমাত্র বিহারেই আগামী ৪৮ ঘণ্টা ৬টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও তাপপ্রবাহের সতর্কতা জারি পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার ও পূর্ব উত্তরপ্রদেশে। ভারতের আবহাওয়া অফিস আরো জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে তাপমাত্রার পারদ। আগামী ৪-৫ দিন পশ্চিমবঙ্গ, বিহার ও অন্ধ্রপ্রদেশের উপকূলে তাপপ্রবাহ চলবে। পঞ্জাব ও হরিয়ানায় আগামী ২ দিন তাপপ্রবাহ চলতে পারে। এদিকে ইতোমধ্যেই তাপপ্রবাহের জেরে পশ্চিমবঙ্গে সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম