ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

পশ্চিমবঙ্গের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২১,  11:03 AM

news image

পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। শনিবার মধ্যরাতে নদীয়া জেলর হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লাশ সৎকার করতে যাওয়ার সময় লাশ ও মৃতের বাড়ির পরিবারের সদস্যদের বহনকারী একটি ট্রাক সজোরে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে। এ ঘটনায় রবিবার সকাল পর্যন্ত ওই গাড়ির চালকসহ ১৮ জন শ্মশানযাত্রীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে ১৭ জনই মৃতের স্বজন।নিহতদের মধ্যে ১০ জন পুরুষ বাকিরা নারী ও শিশু। আহত কয়েকজনের চিকিৎসা চলছে শক্তিনগর জেলা হাসপাতালে। জানা গেছে, দীর্ঘ রোগভোগের পর শ্রাবণী মুহুরি নামে রাজ্যটির উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা এক বৃদ্ধার মৃত্যু হয়। তাকে দাহ করাতেই একটি ট্রাকে করে নদীয়া জেলার নবদ্বীপের শ্মশানে নিয়ে যাচ্ছিল তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ৪০ জন। শনিবার দিবাগত মধ্যরাত আনুমানিক পৌনে ২টা নাগাদ নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শ্মশানযাত্রীদের বহনকারী ট্রাকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের, পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনের মৃত্যু হয়। যদিও সরকারিভাবে ১১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, কুয়াশার কারণেই দৃশ্যমানতা কম ছিল, তার ওপরে শ্মশানযাত্রীদের বহনকারী ট্রাকটির অনিয়ন্ত্রিত গতিবেগ- যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম