ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  11:10 PM

news image

মোংলা বন্দরের পশুর নদীতে ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ইশরা মাহমুদ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় চালক দ্রুত নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়। এতে লাইটারটি পুরোপুরি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। লাইটার জাহাজে থাকা সব নাবিক নিরাপদে রয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পশুর নদের চরকানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু গণমাধ্যমকে জানান, মোংলা বন্দরের হারবাড়িয়া-৬ নম্বর এলাকায় অবস্থানরত এমভি পারস নামক একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৯৫০ মেট্রিক টন কয়লাবোঝাই করে এমভি ইশরা মাহমুদ। এরপর নোয়াপাড়া যাওয়ার পথে শনিবার সকালে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় ডুবোচরে আটকে তলা ফেটে যায় লাইটার জাহাজের। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, লাইটার জাহাজটি চ্যানেলের পাশে দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। উল্লেখ্য, এর আগে একই জায়গায় গত বছরের ১৭ নভেম্বর ৮শ মেট্রিক টন কয়লা নিয়ে তলা ফেটে ডুবে যায় এমভি প্রিন্স অব ঘাষিয়াখালী-০১।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম