ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

পর্যায়ক্রমে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পরিবেশমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  8:48 PM

news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী (এমপি) বলেছেন, পর্যায়ক্রমে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে এবং সেগুলো যেন আবার চালু হতে না পারে তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে। সরকার ধীরে ধীরে পুরোপুরি ব্লকের দিকে ঝুঁকতে চায়। এ নিয়ে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হবে। ইটভাটা মালিকরা চাইলে প্যাকেজগুলো নিতে পারেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউসে অনুষ্ঠিত বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। সভায় তিনি কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। এ সময় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, জেলা প্রশাসক শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সাংবাদিক নেতারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম