ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

পর্যাপ্ত অস্ত্র না পেয়ে ‘ক্ষুব্ধ’ ইউক্রেনের কমান্ডার!

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই, ২০২৩,  4:44 PM

news image

ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সাধারণ অস্ত্র, কোনোকিছুই পর্যাপ্ত পরিমাণে না থাকায় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ মন্থর গতিতে এগোচ্ছে তারা। শুক্রবার (৩০ জুন) ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান জালুঝনি।  এসময় পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের শীর্ষ এই সামরিক কর্মকর্তা। শনিবার এক প্রতিবেদনে আল-জাজিরা এ খবর জানিয়েছে। জালুঝনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের ধীরগতি নিয়ে মিত্রদেশগুলো যখন অভিযোগ তুলে, তখন এই বিষয়টি আমাকে‘বিরক্ত’ করে। মিত্রদের প্রতিশ্রুত অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানের জন্য ইউক্রেন অপেক্ষা করছে জানিয়ে জালুঝনি বলেন, ‘আমাদের ১২০টি যুদ্ধবিমানের প্রয়োজন নেই। কেননা, পুরো বিশ্বকে হুমকি দেবো না আমরা। অল্প সংখ্যক বিমানই যথেষ্ট।’ এফ-১৬’র বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আমাদের প্রয়োজন, কেননা আর কোনো পথ খোলা নেই। শত্রুরা উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ব্যবহার করছে।’  রাশিয়া উচ্চ বিস্ফোরক আর্টিলারি শেল ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জালুঝনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম