ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

#

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪,  4:33 PM

news image

উয়েফা নেশন্স লিগ

শিরোপা লড়াইয়ে জায়গা পেতে প্রয়োজন একটি পয়েন্টের, প্রথমার্ধে গোল হজম করে ক্রোয়েশিয়ার সেই সম্ভাবনা পড়ে যায় হুমকির মুখে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল খেলে লক্ষ্য পূরণ করল তারা। পর্তুগালের সঙ্গে ড্র করে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল জ্লাতকো দালিচের দল। ঘরের মাঠে সোমবার রাতে গ্রুপ পর্বে শেষ রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র করে ক্রোয়েশিয়া। জোয়াও ফেলিক্সের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ইয়োশকো ভার্দিওল। ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পর্তুগাল। ক্রোয়েশিয়ার এই ড্রয়ে, একই সময়ে শুরু আরেক ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েও শেষ আটে ওঠা হলো না স্কটল্যান্ডের। টানা দুই জয়ের পরও তাই এখন রেলিগেশন প্লে অফ খেলবে দলটি, ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। আর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে ‘বি’ লিগে নেমে গেল পোল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম