ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পরের উন্নয়নে কাজ করুন, দেখবেন নিজেরও উন্নয়ন হবে: ডিআইজি হারুন

#

৩০ অক্টোবর, ২০২৫,  4:58 PM

news image

বোয়ালখালীতে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে পুলিশের শীর্ষ কর্মকর্তার আহ্বান

বোয়ালখালী প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) হারুন উর রশিদ হাযারী বলেছেন, “পরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি সাধিত হয়। তাই পরের ক্ষতির চিন্তা না করে পরের উন্নয়নে কাজ করুন, দেখবেন আত্মোন্নয়নও হয়ে যাবে।” ডিআইজি হারুন বলেন, একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে শ্রম, অধ্যবসায় ও আন্তরিকতা প্রয়োজন। বোয়ালখালীতে এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি গড়ে তুলে এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের পথ উন্মুক্ত করা হয়েছে। তাই এ প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে মালিকপক্ষ, শ্রমিক ও এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বিকেলে বোয়ালখালী পৌরসভার আরাকান সড়কের পশ্চিম পাশে পশ্চিম গোমদণ্ডী এলাকায় প্রতিষ্ঠিত এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন ডিআইজি হারুন। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, এসএসপি আরাফাতুন নুর বাঁধন, এএসপি মো. বাঁচামিয়া, ইন্সপেক্টর মো. সিরাদৌল্লাহ, বোয়ালখালী থানার ওসি মো. লুৎফুর রহমান, এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিএফও মো. ফরমাল তৈয়ব, সিবিও মোস্তাক চৌধুরী, এজিএম আবু আলম, ডিজিএম তোফায়েল আহমেদ, ডিজিএম কবির আহমেদ ও ডিজিএম আতিকুর রহমান সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাবেক সভাপতি অধীর বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও ছিলেন। ডিআইজি হারুন আরও বলেন, উন্নয়নেই দেশের অগ্রগতি “শিল্পের উন্নয়ন মানেই কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা। প্রত্যেকে নিজের অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখলে দেশ আরও এগিয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম