ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার! ডিজিটাল সিটিতে অ্যানালগ ট্রাফিক টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’

পরীমনির বিয়েতে দেনমোহর মাত্র ১০১ টাকা

#

বিনোদন প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২২,  5:08 PM

news image

১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি। শুক্রবার গায়ে হলুদ অনুষ্ঠানের পর শনিবার রাতে হয়ে গেল জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা। জানা গেছে, ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পরীমনি।

এখন ঢালিউডের জনপ্রিয় এ নায়িকা সন্তানসম্ভবা। তাদের বিয়ে নিয়ে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন নির্মাতা রেদওয়ান রনি। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। কারণ তারা আগেই বিয়ে করেছেন। শুধু দুই পরিবারের স্বজনদের পরিচয় আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এ আয়োজন। প্রসঙ্গত গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। পরিচয়ের মাত্র ৭ দিনের মধ্যে প্রেম হয় তাদের। এর পর গোপনে বিয়ে করেন তারা।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম