ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

পরিণয়ের আগেই ম্যান্ডেস ও ক্যাবেলোর বিচ্ছেদ

#

বিনোদন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২১,  10:32 AM

news image

বন্ধু হিসেবে সম্পর্ক শুরু করেছিলেন দুই সঙ্গীতশিল্পী শন ম্যান্ডেস ও ক্যামিলা ক্যাবেলো। দুই বছরের প্রেম শেষে আবারও বন্ধু হিসেবে সম্পর্ক রাখার ঘোষণা দিয়েছেন তারা। যৌথ বিবৃতিতে বুধবার তারা প্রেমের সম্পর্কে ফাটল ধরার কথা জানিয়েছেন সবাইকে। বিবৃতিতে তারা বলেছেন, আমরা আমাদের রোমান্টিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে মানুষ হিসেবে আমাদের মধ্যকার ভালোবাসা আরও জোরদার হয়েছে। সেবা বন্ধু হিসেবে এই সম্পর্কের শুরু হয়েছিল, আমরা তাই থাকবো। শন ম্যান্ডেস ও ক্যামিলা ক্যাবেলোর প্রেমের খবর প্রকাশ্যে এসেছিল ২০১৯ সালের জুলাইয়ে। সম্পর্কের দুই বছর পূর্তি উদযাপনের ছবি প্রকাশ করে তারা এ সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেছিলেন। কিন্তু তার কয়েকমাসের মধ্যেই এলো বিচ্ছেদের ঘোষণা। 

সূত্র : পেজ সিক্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম