ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয় : ড. হাছান মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  9:11 PM

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলীয় সংসদ সদস্য হলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয়। রোববার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু তিনি কেন্দ্রীয় কমিটির কেউ নয় সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলা, সে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে দেয়নি, তাকেও না। হাছান মাহমুদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, পরের দিন তিনি বলেছেন ডিসটর্ট (বিকৃত) হয়েছে। দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের পক্ষ নিয়ে বলেন, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয়। এ কথা তিনি সঠিক বলেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম