ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক? যা জানা গেল অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা

পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর

#

নিজস্ব প্রতিনিধি

১৮ আগস্ট, ২০২৬,  11:30 AM

news image

রাজশাহীর পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে এক নারী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের সিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ওই গ্রামের ৩৫ বছর বয়সী এক নারীর সঙ্গে একই এলাকার আব্দুল খালেকের ছেলে সজলের (৩০) পরকীয়া সম্পর্ক রয়েছে। এ অভিযোগে স্থানীয়রা সজল ও ওই নারীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।


খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে আহত অবস্থায় দুজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সজলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পরকীয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি দুজনকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনাও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর বা অপমান করার সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম