ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

পবিত্র শবে বরাত: হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

#

২৬ ফেব্রুয়ারি, ২০২৪,  5:32 PM

news image

পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ আছে। মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম