ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পপ সম্রাটকে পেছনে ফেলে নতুন রেকর্ড সুইফটের

#

বিনোদন ডেস্ক

২৬ আগস্ট, ২০২৪,  5:01 PM

news image

শেষ ১৭ মাস ধরে গানের দল নিয়ে দেশ-বিদেশ ঘুরে সাড়া ফেলা টেইলর সুইফট এবার পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন। বিবিসি লিখেছে, ‘দ্য ইরাস ট্যুর’ শিরোনামের কনসার্ট দিয়ে ২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন সুইফট। এই স্টেডিয়ামে একক সংগীত শিল্পী হিসেবে অষ্টমবারের মত গান করেন টেইলর। আর এর মধ্য দিয়ে জ্যাকসনকে টপেকেছেন এই শিল্পী। ২২ বছর আগে ১৯৯৮ সালে ‘ব্যাড ট্যুর’ নিয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে শেষবার পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন। এবং বিখ্যাত এই স্টেডিয়ামে জ্যাকসন একক পারফর্ম করেছিলেন সাতবার, আর সুইফট করলেন আটবার।দর্শকদের ধন্যবাদ জানিয়ে কনসার্টের মাঝপথে গান থামিয়ে উচ্ছ্বসিত সুইফট বলেন, “আপনাদের আমি যাই বলি না কেন, তা দিয়ে ষথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ হবে না। আপনারা আমার এই সাফল্যের অংশ।” সুইফটের ‘দ্য ইরাস ট্যুর’ প্রায় শেষের দিকে। গত বছরের ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের আরিজোনা থেকে সুাইফট শুরু করেছিলেন সংগীতের এই সফর। এরপর মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইডেন, পর্তুগাল, স্পেন, স্কটল্যান্ড, ইতালি, জার্মানি হয়ে সেই ট্যুর এখন ইংল্যান্ডে। শেষ হবে আগামী ডিসেম্বরে, কানাডায়। গত ২১ থেকে ২৩ জুন এবং ১৫ থেকে ১৭ ও ১৯ এবং ২০ অগাস্ট লন্ডনে পারফর্ম করেছেন সুইফট। ২০ অগাস্ট এই শিল্পীর গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে বলে লিখেছে বিবিসি। ওইদিন কনসার্টে সুইফট বলেন, “লন্ডতে গাইতে সব সময়ই ভালো লাগে আমার। তবে এবারের সফরটা আমার জীবনের সেরা অর্জন। এত ভালো দর্শক আগে কখনো পাইনি। প্রত্যেকেই যেন আমার সব গানের লিরিক মুখস্থ করে এসেছেন। স্বপ্ন সত্যি হল আমার।” কনসার্টে সুইফটের সঙ্গে ব্লিচার্স ব্যান্ডের গায়ক জ্যাক অ্যান্টোনফ ও ব্রিটিশ গায়িকা ফ্লোরেন্স ওয়েলশ যোগ দেন। ‘ডেথ বাই আ থাউজেন্ড কাটস’ ও ‘গেটস অ্যাওয়ে কার’ গান দুটিতে সুইফটের সঙ্গে জ্যাক গলা মিলিয়েছেন। আর ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামের আলোচিত গান ‘ফ্লোরিডা’ দর্শকদের সামনে একসঙ্গে পারফর্ম করেন সুইফট ও ফ্লোরেন্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম