ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

পদ্মা সেতু: প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  10:24 AM

news image

স্বপ্নের পদ্মা সেতু শনিবার (২৫ জুন) উদ্বোধন করা হয়। এরপর রোববার থেকে যান চলাচল শুরু হয় পদ্মা সেতু দিয়ে। প্রথমদিনেই ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে পদ্মা সেতুর ওপর দিয়ে। আর এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) জানিয়েছে, এটি রোববার ভোর ৬টা থেকে সোমবার (২৭ জুন) ভোর ৬টা পর্যন্ত যানবাহন টোলের হিসাব। এর আগে শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার আগে তিনিই প্রথম টোল দিয়ে সেতু পার হন। তবে সাধারণ যানবাহনের জন্য রোববার সকাল ৬টা থেকে সেতু উন্মুক্ত করে দেয়া হয়। পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেয়া হয়েছিল, এ সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় পূর্বাভাসের দ্বিগুণের বেশি যান চলাচল করেছে প্রথমদিন। তবে বাসেক সূত্রে জানা গেছে, প্রথম দিনের যানবাহনের বড় অংশই ছিল মোটরসাইকেল। বাসেকের তথ্যানুযায়ী, প্রথমদিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এ পথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। এ পথে আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম