ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন করেন আবুল হাসানাত আবদুল্লাহ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  3:38 PM

news image

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্হল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। সোমবার  পরিদর্শনকালে তিনি জনসভায় বরিশাল অঞ্চল থেকে লক্ষাধিক মানুষের অংশগ্রহনের ঘোষনা দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, বরিশাল অঞ্চল থেকে লক্ষাধিক মানুষ জনসভায় যোগ দিবে। বরগুনার পাথরঘাটা থেকে বরিশালের ভুরঘাটা পর্যন্ত এর আওতাভুক্ত। জনসভা সফল করতে মঙ্গলকার বেলা ১১টায় বরিশালে বিভাগীয় সভা হবে। সেখানে জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেব কিভাবে এই জনসভায় আসা যায়। আবুল হাসনাত আবদুল্লাহ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু হবে সেটি সবার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। দক্ষিনাঞ্চলের মানুষ মাত্র সাড়ে ৩ ঘন্টায় ঢাকা যাবে পদ্মাসেতু পাড়ি দিয়ে। রাতে রওনা হয়ে ১২টার মধ্যে বাড়ি যেয়ে ঘুমাতে পারবো। এরচেয়ে বড় প্রাপ্য আর কি হতে পারে। ১৯৯৬ সাল থেকে দক্ষিনাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু করেছেন। পায়রা বন্দর, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, লেবুখালী সেতু, আব্দুর রব সেরনিয়াবাত সেতুসহ সবই করেছেন প্রধানমন্ত্রী। বাকি ছিল পদ্মা সেতু সেটিও প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিচ্ছেন। এ সময় মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান,ওসি মোঃ মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার হোসেন বেপারী, বরিশালের গৌরনদীর মেয়র হারিছুর রহমানসহ অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম