ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পদ্মা সেতুর উদ্বোধনের দিন টোল আদায় হবে না তিন সেতুতে

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২২,  6:34 PM

news image

পদ্মা সেতুর উদ্বোধনের দিন টোল আদায় বন্ধ থাকবে ঢাকা-মাওয়া মহাসড়কের তিনটি সড়কে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনসহ সাধারণ যানবাহনের চলাচল বৃদ্ধি পেলে যেন যানজটের সৃষ্টি না হয় তাই এমন সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৯ জুন প্রস্তুতি বৈঠক করে। ওই বৈঠকে তিন সেতুতে টোল আদায় বন্ধ রাখাসহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এ তিন সেতু হচ্ছে বুড়িগঙ্গা (পোস্তগোলা), ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ। এছাড়াও অন্যান্য সিদ্ধান্তের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন সকাল থেকে ২৬ জুন সকাল পর্যন্ত এ সেতুর সঙ্গে যুক্ত মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করতে পারবে না। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশকে চিঠি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তবে সেতুর উদ্বোধনের দিন বাস চলাচল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু বাস কিংবা ব্যক্তিগত ব্যবস্থাপনায় কোনো যানবাহন ওই দিন চলার সম্ভাবনা কম। ২৬ জুন সকাল থেকে স্বাভাবিকভাবে বাস চলাচল করতে পারে। অন্যদিকে উদ্বোধনের পর উৎসুক মানুষ সেতু দেখার জন্য ভিড় করতে পারে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের আগমন উপলক্ষে পদ্মা সেতুর দুই প্রান্তে ২৪ জুন থেকে কড়াকড়ি নিরাপত্তা থাকবে। এমনটিই জানা গেছে সড়ক পরিবহন বিভাগের সূত্র থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম