ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে না পাওয়া বড় ভুল বোঝাবুঝি : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  7:03 PM

news image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে না পাওয়া সংস্থাটির সঙ্গে বাংলাদেশের একটি বড় ভুল বোঝাবুঝি। এজন্য শুধু বিশ্বব্যাংককে দায়ী করা যাবে না। এর সঙ্গে আমাদের দেশের কিছু বাঘা বাঘা ব্যক্তিও জড়িত ছিল।’ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক ইচ্ছে করলে পদ্মা সেতুতে জড়িত থাকতে পারত। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তবে এজন্য শুধু বিশ্বব্যাংককে দায়ী করা যাবে না।’ শেখ হাসিনার সরকারের আমলে যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কখনো ( যোগাযোগে এমন উন্নয়ন) হয়নি। এটি বিরাট এক অর্জন।  মন্ত্রী বলেন, আমরা যতই পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, একদিনে শত সেতু উদ্বোধনের ইতিহাস সৃষ্টি করি...। মন্ত্রী হিসেবে এত উন্নয়নের পরেও এই অ্যাক্সিডেন্টের কারণে স্বস্তি পাচ্ছিলাম না। আমরা এটা কি এড়াতে পারি না? এমনভাবে (বাজেভাবে) কেন দুর্ঘটনা ঘটবে?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম