ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত এক্সিম ব্যাংকের

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  8:37 PM

news image

ধুঁকতে থাকা চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংককে টেনে তুলতে গিয়ে এখন নিজেই ডুবতে বসেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)। এ পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক পিএলসিকে একীভূত না করার সিদ্ধান্ত নিয়েছে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে চলতি বছরের ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ব্যাংকটি তার এই সিদ্ধান্তের বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়ে দিয়েছিল। পর্ষদ সভার সিদ্ধান্তের আলোকে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে গত ১৮ মার্চ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ব্যাংক দুটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকরা ওই চুক্তিতে সই করেন। তবে সরকার পতনের পর সবল হিসেবে দাবি করা এক্সিম ব্যাংক নিজেই বর্তমানে তারল্য সংকটে ভুগছে। টাকা তুলতে এসে চেক জমা দিয়ে অপেক্ষার পরও গ্রাহকরা ফিরছেন খালি হাতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম