ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  3:33 PM

news image

তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তার সচিবালয় এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য' ওলি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমান্ডু এবং নেপাল জুড়ে সকাল থেকেই ক্ষুব্ধ বিক্ষোভ চলছে। বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে, যার মধ্যে ওলি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও রয়েছে। রাজনৈতিক দলের সদর দপ্তরও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে বলেছেন, মঙ্গলবারের বিক্ষোভে দুইজন মারা গেছেন। তিনি জানান, বর্তমানে ৯০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম