ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৬,  6:07 PM

news image

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার তার পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তার এই আবেদনটি সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সলিসিটর কার্যালয় ইতিমধ্যে পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে তার পদত্যাগপত্রটি চূড়ান্তভাবে কার্যকর হবে।  তার পদত্যাগের নেপথ্যে বড় কারণ হিসেবে সামনে এসেছে আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন। জানা গেছে, রেজাউল করিম খন্দকার আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নির্বাচনের আচরণবিধি ও পেশাগত স্বচ্ছতা বজায় রাখতেই মূলত তিনি সরকারি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম