ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য

#

২২ মে, ২০২৫,  9:06 PM

news image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান। পদত্যাগের আগে তিনি বলেন, ‘এখানে এত নোংরামি হবে জানলে আমি কুয়েটে আসতামই না। এক শিক্ষক সাধারণ সভায় টেবিল চাপড়িয়ে আমাকে বলেছেন আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান।’ গত ১ মে অধ্যাপক হযরত আলীকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ থেকে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই শিক্ষক ও শিক্ষার্থীদের বিরোধপূর্ণ পরিস্থিতির মুখে পড়েন তিনি। ১৯ মে তিনি ‘দাপ্তরিক কাজে’ ক্যাম্পাস ত্যাগ করে ঢাকায় যান, যা শিক্ষক সমাজ ও আন্দোলনরতদের মধ্যে নতুন করে প্রশ্ন তোলে। এ পরিস্থিতিতে উপাচার্যের পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় কুয়েট ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে শিক্ষক নেতাদের পাশাপাশি শিক্ষার্থীদের একটি অংশও সংহতি প্রকাশ করে অংশ নেয়। এর আগে, শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৫ এপ্রিল কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম