ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

পণ্যের দাম বাড়ায় কষ্টে আছে মানুষ: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২২,  12:36 PM

news image

বিশ্ব বাজারে তেলের দাম কমেছে। কিন্তু বাংলাদেশে ডলারের দাম অনেক বেশি বেড়েছে। আমরা আশা করেছিলাম বিশ্ব বাজারে দাম কমে যাওয়ায় ভোজ্যতেলের দাম আমাদের দেশে কমবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৪ আগস্ট) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি বাসায় আসেন টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তেল ব্যবসায়ীদের সঙ্গে ট্যারিফ কমিশন বসে ডলারের দাম বৃদ্ধির ফলে কী প্রভাব পড়বে, সেটা নিয়ে আলোচনা করে দাম বাড়া-কমার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশেও। এ কারণে সাধারণ মানুষ কষ্টে আছে। সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে। সেই কষ্ট যাতে না থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম