ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

পটুয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২৩,  10:54 AM

news image

পটুয়াখালী জেলা কারাগারে মোসলোম আলী খলিফা(৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে জেলা কারাগারে এ ঘটনা ঘটে। হাজতি মোসলেম জেলার কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার ছেলে। জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দায়রা-৫০৭/২৩ জি.আর-৪৩৫/১৯ (কলাপাড়া), ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩২৩/৩২৫/৩০২/৩৪/১০৯ দঃবিঃ মামলা মূলে হাজতি মোসলেম আলী খলিফা(৬৬) পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযারী ওষুধ সেবন করে আসছেন। কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার উক্ত রোগের চিকিৎসা ও ওষুধ চলমান ছিলো। ৭ আগস্ট বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম জানান, মৃত হাজতির লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহাবুবুল আলম বলেন, মোসলেম আলী খলিফা (৬৬) বয়স্ক মানুষ ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি। তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম