ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীদের মানবন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৩,  4:30 PM

news image

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে পটুয়াখালী সরকারি কলেজের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। মানববন্ধনে পটুয়াখালী সরকারি কলেজসহ আব্দুল করিম মৃধা কলেজ,  হাজী আক্কেল আলী কলেজসহ বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।  সমাবেশে পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, যেখানে ২০২২ ব্যাচের পরীক্ষার্থীরা ২৫ মাস সময় পেয়েছে, সেখানে আমরা পেয়েছি মাত্র ১৫ মাস। আমরা সিলেবাস সম্পন্ন করতে পারিনি। ২০২২ ব্যাচ অনেক সুযোগ-সুবিধা পেয়েছে। কিন্তু আমাদের তেমন কোনো সুযোগ দেয়া হচ্ছে না। এ সময় ‘২০২২ সালের ব্যাচকে গলায় মালা, ২০২৩ ব্যাচকে কেন অবহেলা’ বলেও স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরীক্ষার্থীদের দাবি, এত অল্প সময়ে পরীক্ষা দিলে বেশিরভাগ শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করতে পারবে না। এছাড়া আইসিটি পরীক্ষা বাতিল করা উচিত। কারণ প্রত্যাশানুযায়ী প্রস্তুতি না নিতে পারায় বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে। বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অনেক শিক্ষার্থী অসুস্থ। এছাড়াও নিয়মিত বৃষ্টি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের এ পরিস্থিতিতে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়াসহ পূর্ণমান ৫০ করার জন্য তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের চারটি দাবির মধ্যে রয়েছে- ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি বিষয়টি বাদ দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম