ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  7:10 PM

news image

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। রাতেই ঢাকার ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) পটুয়াখালী পুলিশ মেয়র মহিউদ্দিন আহম্মেদকে ঢাকায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে।  জুলাই আন্দোলনে ঢাকার বাড্ডায় ছাত্র জনতার উপর হামলায় সিরাজুল ইসলাম বেপারি নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২০ জনকে আসামি করা হয়। এই মামলায় ১৩ নম্বর আসামি করা হয় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে। পটুয়াখালী ডিবির পুলিশের ওসি মো. জসিম উদ্দিন বলেন, তাকে ঢাকার ডিমপি পুলিশের একটি দল মহিউদ্দিন আহম্মেদকে ঢাকা থেকেই গ্রেফতার করেছে। তিনি অনেক দিন থেকেই ঢাকায় থাকেন। তার বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে। উল্লেখ্য মহিউদ্দিন আহম্মেদ গত ২টি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় দুই প্রভাবশালী প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে পটুয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম