ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পটিয়ায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে একজন গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০২৫,  4:57 PM

news image

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে সাতবছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম দিদারুল আলম দিদার। দিদার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা এলাকার বাসিন্দা। সোমবার পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পরপরই তাকে গ্রেফতার করা হয়। পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আসামি দিদারুল আলমকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, ১১ অক্টোবর শনিবার দুপুরে শিশুটি তার বান্ধবীর সঙ্গে খেলার সময় প্রতিবেশী দিদারের দোকানের সামনে ছিল। অভিযুক্ত দিদার ওই শিশুকে খেলার জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বাবা অভিযোগ করেন, দোকানের ভেতরে নিয়ে দিদার তার মেয়েকে যৌন হয়রানি করে। পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে কান্নাবিজড়িত কণ্ঠে ঘটনাটি জানালে তারা বিষয়টি নিশ্চিত হন এবং থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম