ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

পঞ্চম দিনেও কমলাপুরে টিকিট প্রত্যাশীদের ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  10:12 AM

news image

ছবি : সংগৃহীত

ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনেও কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন দেওয়া হচ্ছে আগামী ১ মে’র ঈদ যাত্রার অগ্রিম টিকিট। তবে গত কয়েকদিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের ভিড় কিছুটা কম দেখা গেছে আজ।  এদিকে, যাত্রীদের সুবিধার্থে নতুন করে যুক্ত হয়েছে ঈদ স্পেশাল ট্রেন। লাইনে দাঁড়ানো যাত্রীদের আশা, সবাই টিকিট নিয়েই ফিরতে পারবেন। দেখা যায়, আগে থেকেই যাত্রীরা নিজ উদ্যোগে লাইনে দাঁড়ানোর সিরিয়াল লিখে রেখেছেন। সবাই যাতে সিরিয়াল মেনে টিকিট নিতে পারেন এজন্যই তারা এমনটি করেছেন। এ কাজে তাদের সহযোগিতা করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী বা আরএনবি। লাইনের বাইরে কেউ যেতে চাইলেই পেছন থেকে অন্যরা বাধা দিচ্ছেন। এছাড়া লাইন ঠিকঠাক রাখতে কিছুক্ষণ পরপরই বাঁশি বাজিয়ে সতর্ক করছেন আরএনবি এবং আনসার সদস্যরা। কালো বাজারে যেন টিকিট বিক্রি সেজন্য স্টেশন এলাকায় নিয়োজিত রয়েছের র‍্যাব, পুলিশ, ডিএমপি পুলিশসহ আনসার সদস্যরা। র‍্যাব-পুলিশের বুথও রয়েছে স্টেশন এলাকায়। উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রোববার (২৪ এপ্রিল) দেওয়া হয় ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হয় ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হয় ৩০ এপ্রিলের টিকিট। আর আজ ২৭ এপ্রিল দেওয়া হচ্ছে ১ মে’র টিকিট। এছাড়া ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মে’র ট্রেনের টিকিট। ঈদ যাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম