ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত, ইউএনওসহ আহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২৩,  10:39 AM

news image

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক উপজেলা প্রকৌশলী নিহত হয়েছেন। এ ছাড়া তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আরও দুইজন আহত হয়েছেন। তেঁতুলিয়ার ইউএনওর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাইদ। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী। এ ছাড়া দুর্ঘটনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার আহত হয়েছেন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  জানা গেছে, হতাহতরা তেঁতুলিয়ায় বেড়াতে আসেন। রাতে তেঁতুলিয়া থেকে ইউএনও ফজলে রাব্বির সঙ্গে তার গাড়িতে করে ওই কর্মকর্তারা পঞ্চগড়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতুর আগে চেকরমারী বাঁকে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার নিচে পড়ে যান। তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাড়িটি তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। তবে ইউএনও সুস্থ হলে আরও বিস্তারিত জানা যাবে। পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ইউএনওর গাড়ি খাদে পড়ে একজন প্রকৌশলী নিহত হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম