ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, নিহত ১০ কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা থেকে গ্রেফতার যুক্তরাষ্ট্রে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২ ডায়াবেটিসে পায়ের অল্প ক্ষত থেকেও হতে পারে গ্যাংগ্রিন, কীভাবে এড়াবেন পঞ্চগড়ে থ্রি হুইলারকে ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩ সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

পঞ্চগড়ে থ্রি হুইলারকে ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২৬,  11:15 AM

news image

পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যম কর্মীর স্ত্রী-কন্যাসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 


নিহতরা হলেন- ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫) ও তাদের ৮ বছরের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি। অপরজন দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। 


মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের অকাল মৃত্যুতে শোকের কালো ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। 


দুর্ঘটনায় আহতরা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) ও চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,একটি যাত্রী বোঝাই থ্রি হুইলার বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই সড়কের পাশের ধান খেতে ছিটকে পড়ে যায় থ্রিহুইলারটি। গুরুতর আহত হয় চালকসহ যাত্রীরা। প্রত্যক্ষদর্শি'রা তাদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।


পরে আশঙ্কাজনক অবস্থা দেখে মাহমুদা ও তার মেয়েকে রংপুরে ও প্রমিলাকে ঠাকুরগাঁয়ে পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় তারা ৩ জনই মারা যায়। ঘটনার পরই ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক।


বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল সড়ক দুর্ঘটনায় ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম