ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, নিহত ১০ কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা থেকে গ্রেফতার যুক্তরাষ্ট্রে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২ ডায়াবেটিসে পায়ের অল্প ক্ষত থেকেও হতে পারে গ্যাংগ্রিন, কীভাবে এড়াবেন পঞ্চগড়ে থ্রি হুইলারকে ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩ সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা থেকে গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২৬,  11:19 AM

news image

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডুকে গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশ।


আজ শনিবার তাকে আদালতে নেওয়া হতে পারে। মোজহারুল ইসলাম তালুকদারের পরিবার ও ডিবি পুলিশের একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। 


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোজহারুল ইসলাম তালুকদার আত্মগোপনে ছিলেন। তিনি টাঙ্গাইল থানায় করা মামলার আসামি।


টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘মোজহারুল ইসলাম তালুকদারের আটকের বিষয়টি শুনেছি।’


মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত মোজাফফর আলী তালুকদারের বড় ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়ন পরিষদ এবং কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম