ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

পঞ্চগড়ে বইছে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৪,  11:08 AM

news image

পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। টানা ছয়দিন ধরে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।  তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৫ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ২ ডিগ্রি। প্রতিদিন ভোর থেকে শুরু হয় ঘনকুয়াশা। রাতভর বৃষ্টির মতো শিশির ঝরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে আসে। বিকেলের দিকে আবারও ঘনকুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। আর সারাদিন হালকা কুয়াশার সঙ্গে সঙ্গে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিনের মতো শুক্রবারও সকাল ১০টা পর্যন্ত সড়ক মহাসড়কে হেটলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। মাঘের হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম