ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২৩,  5:18 PM

news image

উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এর ধারাবাহিকতায় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলাটিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে (৮-১০ ডিগ্রি) সে অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়। রোববারের চেয়ে সোমবার পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমেছে। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময়ে গত শনিবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। স্থানীয়রা জানান,

গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে ভোরে রোদ উঠলেও সকাল ৯টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। কুয়াশা না থাকলেও খুব ঠান্ডা পড়ছে। ফলে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণ করছেন। প্রচন্ড শীতের মধ্যেই কাজ করছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্নআয়ের বিভিন্ন পেশাজীবীরা। এদিকে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎকরা শীতজনিত রোগ থেকে দূরে থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় প্রতি বছর এখানে শীত বেশি থাকে। এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম