ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

পগদাপারিতে সেন্ট ডেনিশ বাংলা অটো ড্রাইভিং স্কুলের ৭ম শাখার যাত্রা শুরু

#

১৯ মে, ২০২৫,  9:29 PM

news image

ফ্রান্স প্রতিনিধি : প্যারিসের পগদাপারিতে প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সেন্ট ডেনিশ বাংলা অটো ড্রাইভিং স্কুলের ৭ম শাখা। ২০১৮ সালে কেরানীগঞ্জের কৃতী সন্তান হোসাইন সালাম রহমান একক মালিকানায় এই ড্রাইভিং স্কুলের যাত্রা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছে।এই ড্রাইভিং স্কুলের সবচেয়ে বড় শক্তি এর দক্ষ ও আন্তরিক প্রশিক্ষক দল। বর্তমানে এখানে ৪ জন বাংলাদেশি ট্রেইনার, ৪ জন বিদেশি ট্রেইনার, এবং ২ জন অভিজ্ঞ নারী ট্রেইনার শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। নারী শিক্ষার্থীদের জন্য নারীকেন্দ্রিক প্রশিক্ষণ ব্যবস্থা থাকায় অনেকেই নির্বিঘ্নে এখানে এসে ড্রাইভিং শিখতে আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী ও প্রফেশনালভাবে সাজানো। সাধারণত ৩ থেকে ৪ মাসের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ড্রাইভিং কোর্স সম্পন্ন করা যায়। অধিকাংশ শিক্ষার্থী ৪০ ঘণ্টার ক্লাস সম্পন্ন করে ড্রাইভিং পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই কোর্সের জন্য গড় খরচ পড়ে ২৪০০ ইউরো, যা ইউরোপের ড্রাইভিং প্রশিক্ষণের প্রেক্ষাপটে অত্যন্ত গ্রহণযোগ্য। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে প্রায় ১০০০ এর বেশি বাংলাদেশী  শিক্ষার্থী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তারা শুধু ড্রাইভিং লাইসেন্সই লাভ করেননি, বরং ইউরোপের কর্মক্ষেত্রে নিজেদের একটি আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। সেন্ড-ডেনিশ বাংলা অটো ড্রাইভিং স্কুলের পগদাপারি ৭ম শাখা শুধু একটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র নয়, বরং এটি হয়ে উঠেছে প্রবাসী যুবকদের আত্মনির্ভরতা, সক্ষমতা এবং মর্যাদার প্রতীক। প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হোসাইন সালাম রহমান প্রমাণ করেছেন পরিশ্রম, নিষ্ঠা ও পরিকল্পনার সমন্বয়ে প্রবাসেও সফলতা অর্জন সম্ভব। ড্রাইভিং লাইসেন্স লাভের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আজ যেমন নতুন দিগন্তের মুখোমুখি হচ্ছেন, তেমনি তাদের সফলতার পেছনে নিঃশব্দে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি নিরব নায়ক হয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম