ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নয় মাস অনেক কষ্ট করেছি : নিপুণ

#

বিনোদন প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২২,  11:05 AM

news image

অবশেষে সুরাহা হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের দায়িত্ব। নিজের পদ ফিরে পেলেন অভিনেত্রী নিপুণ আক্তার। হাইকোর্টের রায় স্থগিত করে সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। এই অভিনেত্রী একান্ত আলাপচারিতায় বলেন, ‘রায় ঘোষণার পর এখনও ঘোরের ভেতর আছি। এই ঘোর এখনও আমার কাটেনি। সত্যের জয় হতে সময় লাগে। অবশেষে সত্যের জয় হয়েছে। দীর্ঘ নয়মাস অনেক কষ্ট করেছি।’নিপুণ আরও বলেন, ‘এই নয় মাসে আমাদের অন্যতম অর্জনের ভেতর উল্লেখযোগ্য, সিলেটে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। যেটা সবার প্রশংসা পেয়েছে। সেখানে যেয়ে কাজ করা বেশকঠিন ছিল। সমিতির সবাইকে নিয়ে খুব ভালো করে ইফতার মাহফিল করেছি। কোনো বৈষম্য ছিল না। নিপুণ জানান, আমরা অনেক অসুস্থ শিল্পীকে টাকা দিয়েছি, কিন্তু আমরা তা সামনে আনিনি। এর আগে গত ২৮ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার পরে ফলাফলে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে জয়ী ঘোষণা করা হয়। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন আপিল বোর্ডের কাছে। আপিল বোর্ড এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। সেই প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি অধিদপ্তর এক চিঠিতে জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আপিল বোর্ড।  গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সংগঠনের সাধারণ সম্পাদক ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম