ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নয়াপল্টনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  2:06 PM

news image

ভোলায় নিহত ছাত্রদলের কর্মী নূরে আলম ও আব্দুর রহিম হত্যা এবং জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ সমাবেশ চলছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে রাস্তায় মঞ্চ বানিয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। আজ রবিবার (৭ আগস্ট) ১১টার পর বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। সঞ্চালনার দায়িত্বে আছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সমাবেশে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম,

সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, 'শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যেকোনো সময় রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হবে। লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তায় নেমে আসবে। রহিম, নূরে আলমের মতো কর্মীদের হত্যা করে আমাদের দমাতে পারবেন না। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রীকে বিদায় নিতেই হবে। ' ঢাকার বিভিন্ন এলাকা ও অন্যান্য জেলা থেকেও কৃষক দল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ যোগ দিয়েছেন। নেতাকর্মীদের ভিড়ে বিএনপি অফিসের সামনে ভিআইপি রোডের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম