ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে বজ্রপাতে ৩ রাখালের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুলাই, ২০২৪,  1:05 PM

news image

নড়াইলে শূকর চরাতে গিয়ে বজ্রপাতে ৩ রাখালের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার মধ্যরাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই মাঠে শূকর চরাতেন বলে জানা গেছে। সোমবার (১ জুলাই) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাজেদুর রহমান । নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)। আহত চিত্ত মালো একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। স্থানীয়রা জানান, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়েছিলেন। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায়। কলোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘সকালে স্থানীয়রা জানায় রাতে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। এ সময় ১ জন আহত হন। তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এ বিষয়ে ওসি (তদন্ত) সাজেদুর রহমান বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম