ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুলাই, ২০২৫,  10:55 AM

news image

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়া হলে রাতে তিনি মারা যান। নিহত জিল্লুর রহমান কালিয়া কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে কুলশুর গ্রামের শহীদ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর গ্রামের দুই দলের ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এর জের ধরে বাবুপুর ফুটবল দলের সমর্থকেরা প্রতিপক্ষ কুলশুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান সরদারকে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগকাটাসহ এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। আহত ব্যক্তিকে স্বজনেরা উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আরো জানান, কুলশুর গ্রামের জিল্লুর রহমান নিহতের ঘটনায় অভিযান চালিয়ে বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখকে (২০) আটক করেছে পুলিশ। বর্তমান ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম