ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ উত্তরায় আজও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৬,  2:06 PM

news image

আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি এ তথ্য জানান।



বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি আগামী বছরের জুনের দিকে দ্বিতীয় রিঅ্যাক্টরে ফুয়েল লোড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 


তিনি বলেন, ১২০০ মেগাওয়াটের এই মেগা প্রজেক্টটি রাশিয়ার রোসাটম কোম্পানির ফ্ল্যাগশিপ প্রজেক্ট হওয়ায় তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং তিন মাস আগে পাঠানো বিশেষজ্ঞদের নিয়ে দিন-রাত কাজ চলছে।



এসময় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান,  সরকারের পক্ষ থেকে নগদ বিক্রি করার কোনো পরিকল্পনা বা চিন্তা নেই। নগদ প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এটিকে আরও আধুনিক ও লাভজনক করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম