ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ন্যাটোর নেটওয়ার্ক হ্যাকের চেষ্টা করেছিল রুশ হ্যাকারেরা : গুগল

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২২,  5:38 PM

news image

রুশ হ্যাকারেরা সম্প্রতি ন্যাটোর নেটওয়ার্ক হ্যাক করার চেষ্টা করেছে দাবি করছে গুগল। এ ছাড়াও তারা পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেটওয়ার্ক ঢোকার চেষ্টা করেছে বলেও দাবি করা হয়। গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। গতকাল বুধবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে, কোন কোন সামরিক বাহিনীকে হ্যাকারেরা নিশানা করেছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। রুশ-ভিত্তিক গ্রুপ ‘কোল্ড্রাইভার’ অথবা ‘ক্যালিস্ট্রো’ হ্যাকিংয়ের এ কাজ চালায় বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নতুন ইমেইল অ্যাকাউন্ট তৈরি করে এ অভিযান পরিচালনা করেছিল ওই হ্যাকার গ্রুপ। তবে, ওই অভিযান কী পরিমাণ সাফল্য পেয়েছে, তা জানা যায়নি। এর আগে মার্কিন কর্মকর্তারা বারবার সতর্ক করেছিলেন যে, রাশিয়া এবং রুশ-সমর্থিত হ্যাকার গ্রুপগুলো হুমকির কারণ হতে পারে। অন্যদিকে, এ ধরনের সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম