ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি প্রত্যাহার, নৌযান চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  4:56 PM

news image

১১ দফা দাবিতে সোমবার মধ্য রাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই কর্মসূচী প্রত্যাহার করা হয়। এর ফলে বরিশাল নদী বন্দর থেকে দূরপাল্লা ও স্থানীয় রুটের লঞ্চ এবং পন্যবাহি নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।  নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মাস্টার শেখ আবুল হাশেম মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌযান শ্রমিকরা কর্মবিরতি আহবানের প্রেক্ষিতে সরকার এবং মালিক পক্ষ সময় চেয়েছে। তাদের আরও সময় দিয়ে সোমবার মধ্য রাত থেকে আহুত অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। অনতি বিলম্বে শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে আবারও কর্মবিরতি সহ কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন তিনি। বেতন বৃদ্ধি, নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদান, সামাজিক নিরাপত্তা এবং ভারতগামী জাহাজে ল্যান্ডিং পাশ সহ ১১ দফা দাবিতে গতকাল সোমবার মধ্য রাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিলো নৌযান শ্রমিক ফেডারেশন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম