ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নৌবাহিনীর সহায়তায় অস্থায়ী সাঁকো নির্মাণ

#

০২ জুন, ২০২৫,  5:31 PM

news image

স্টাফ রিপোর্টারঃ বরগুনার পাথরঘাটায় বেড়িবাঁধ সহ ২০ মিটার রাস্তা ভেঙ্গে পড়ায় নাচনাপাড়া ও কাঠালতলী সংযোগ সড়কে, চলাচলে ভোগান্তি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অস্থায়ী সাঁকো নির্মান করা হয়েছে। নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা এর উদ্যোগে রবিবার (১ জুন) এর নির্মান কাজ শুরু করা হয়। এর আগে, শনিবার নিম্নচাপের কারনে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বেড়িবাঁধের এই সংযোগ সড়কটি ভেঙ্গে যায়। জানাগেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালী অংশে ভেঙ্গে প্রায় ৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের উপর অস্থায়ী সাকো নির্মাণ কাজ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন লেঃ মাসরুর সালেকিন মারুফ (পি নং ৩৭৪২) এর নেতৃত্বে নৌ বাহিনীর ২৪ সদস্যের একটি দল ও স্থানীয় ব্যক্তিবর্গের সম্মিলিত উদ্যোগে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের উপর অস্থায়ী সাকো নির্মানের কাজ আরম্ভ হয়। উক্ত সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবদিকেরা উপস্থিত ছিলেন।   উল্লেখ্য, গত ২৯ মে ২০২৫ সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধ ও সংযোগ সড়ক ভেঙ্গে যায় এবং এর প্রভাবে পাঁচটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম