ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২৫,  5:33 PM

news image

কক্সবাজারের টেকনাফের নাফ নদের নাইক্ষ্যংদিয়া মোহনা দিয়ে মাছ ধরতে যাওয়া ১টি নৌকাসহ ৪ জেলে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা। তারা হলেন- দুই সহোদর আব্দু রহমান (৩৮), আবুল কালাম (৪০) ও শফি আলম (১৯)। তারা সবাই শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা। এছাড়া মনির আহমদ নামে একজন রোহিঙ্গা জেলে আটক রয়েছেন বলে জানা গেছে। সোমবার সকাল সাড়ে ৯ টার সময় শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার আব্দু রহমানের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে তারা সাগরে মাছ শিকারে যান। সাগরে যাওয়ার সময় নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় বলে জানান ইউপি সদস্য আব্দুস সালাম। মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, আরাকান আর্মি দাবি করেছে অবৈধভাবে আরাকানের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, ৪ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এখন পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম