NL24 News
০৭ নভেম্বর, ২০২৩, 11:42 AM
নৌকার সমর্থনে ফেনী ২ আসনে ১০৮ টি ওয়ার্ডে উঠান বৈঠক সম্পন্ন
মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া, জেলা প্রতিনিধি, ফেনী:
নৌকার সমর্থনে ফেনী ২ আসনে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির দিকনির্দেশনায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের তত্ত্বাবধানে সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১০৮ টি ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক সম্পন্ন হয়েছে।ফেনী জেল ও উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের অংগ সহযোগী সংগঠন গুলোর ৪৫ জন নারী সদস্য এ সব উঠান বৈঠক সফল করার জন্য কাজ করেন। ০৬ নভেম্বর সোমবার বিকেলে সর্বশেষ উঠান বৈঠক ছিল কালিদহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে। বিগত ১৬ অক্টোবর শর্শদী ইউনিয়নে উঠান বৈঠক শুরু হয়। এর পর পর্যায়ক্রমে কাজীরবাগ, বালিগাঁও, ধলিয়া, লেমুয়া, ছনুয়া, মোটবী, ফাজিলপুর, ফরহাদনগর, পাঁচগাছিয়া ও ধর্মপুরে সকল ওয়ার্ডে মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেনী সদর আসনের ১০৮ ওয়ার্ডে উঠান বৈঠকে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নেত্রীরা বলেছেন, শেখ হাসিনা ক্ষতায় থাকলে দুঃখি মানুষের মুখে হাসি ফোটে। সুবিধা বঞ্চিত মানুষের মুখ হাসি ফোটাতে তাদেরকে বিভিন্ন ভাতার আওতায় এনেছেন। নারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে তাদের স্বাবলম্বী করেছেন। এ সরকার দিয়েছে নারীর ক্ষমতায় ও দিয়েছে পুরুষের সমান মর্যাদা। আওয়ামীলীগ সরকার ৬০ বছর বয়সী সকল নাগরিকদের জন্য সর্বজনীন পেনশন স্ক্রিম চালু করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বড় বড় মেগা প্রকল্প পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল সহ অসংখ্য প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ অনেক দুর এগিয়েছে। দেশের মানুষ শান্তিতে আছে। নারী নেত্রীরা এ সব উঠান বৈঠকে আরো বলেছেন, ফেনীতে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের কথা। ফেনী মহিপাল ফ্লাই ওভার, ২৫০ শয্যা হাসপাতাল, ফেনী সরকারী কলেছে মাস্টার্স কোর্স চালু, কাচা রাস্তা পাকা করন, স্কুল কলেজ মাদ্রাসা ভবন নির্মাণ, ব্রীজ নির্মাণ সহ অসংখ্য উন্নয়নের বানী শুনিয়েছেন।
ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে ১০৮ ওয়ার্ডে উঠান বৈঠক গুলোতে প্রায় ৪০ হাজার নারী ভোটারকে উপস্থিত করতে পেরেছি। উঠান বৈঠকে নারী নেত্রীরা অক্লান্ত পরিশ্রম করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ফেনীতে জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির উন্নয়ন চিত্রগুলো উঠান বৈঠকে নারী নেত্রীরা উপস্থাপন করেছে। আমরা মনে করি এ উঠান বৈঠক গুলো আসন্ন সংসদ নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে। এখানে যারা অংশগ্রহণ করেছে, তারা তাদের বাড়িতে গিয়ে নৌকার পক্ষে শেখ হাসিনার পক্ষে নিজাম হাজারীর পক্ষে জনমত তৈরি করতে পারবে। এটাই ছিল উঠান বৈঠকের মুল লক্ষ্য।
ফেনী ২ সদর আসন নির্বাচনী এলাকায় মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠকে প্রতিনিধিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা চৌধুরী শেলী, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আঞ্জুমান আরা খুকুমণি, শামীমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিকা রায়, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার খানম রুনা,সদস্য হাসিনা আক্তার নিঝুম, রোকেয়া ইসলাম, ফেনী জেলা যুব মহিলা লীগের সভাপতি দেল আফরোজ আক্তার, সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমি, সহ সভাপতি নাঈমা সুলতানা ববি, সুলতানা রাজিয়া, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নুর নাহিদা তানজিম, অনিন্দিতা চক্রবর্তী, দপ্তর সম্পাদক হুরে জান্নাত বেগম, জেলা যুব মহিলা লীগ সদস্য সাদিয়া আফরোজ তন্নী,ফাতেমা জান্নাত, শাহীনা সুলতানা,
ফেনী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোৎনা আরা বেগম জুসি, সাধারণ সম্পাদক জনাব জান্নাতুল ফেরদৌস পিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম বেগম রানী, সাংগঠনিক সম্পাদক সেলিনা পারভীন রিতা, প্রচার সম্পাদক শিরিন ইসলাম, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, দাগনভূঁইয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তার রাবু, সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জোবেদা নাহার মিলি, সাধারণ সম্পাদক খোদেজা বেগম শাহীন গনি, ফেনী সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সাজেদা আক্তার সীমা, ছাগলনাইয়া উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আরমিনা ফেরদৌস আইরিন, পরশুরাম উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক রহিমা আক্তার দেওয়ান, ফেনী সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাজেদা আক্তার সাজু, সদস্য অধরা, ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রাত্রী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আদনান তমা, ছাত্রী বিষয়ক সম্পাদক সাওজিয়া ফরায়েজি, উপ-ছাত্রী সম্পাদক অরফিতা আক্তার, উপ- সমাজ সেবা বিষয়ক সম্পাদক প্রত্যাশা জামালী, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ সদস্য তাসপিয়া আক্তার, তানজিনা প্রাইম, মারিয়া আক্তার,স্পৃহা ইয়াসমিন প্রমুখ।