ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়ল ২৫ দোকান

#

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২৪,  5:28 PM

news image

নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে এসির আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৭টি জুয়েলারি, ৭টি কাপড় ও ১টি মনিহারী দোকানসহ ২৫টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (২১ এপ্রিল) রাতে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড় দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পানি সঙ্কট ও ঘনবিসতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে হঠাৎ এসির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম