ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

নোয়াখালীতে আবারও বাড়ছে বন্যার পানি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২৪,  7:20 PM

news image

গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার রাত ৯টা পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় পানি কিছুটা কমলেও রাত ১০টার পর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে নোয়াখালীতে আবারও বাড়ছে বন্যার পানি। এদিকে ফেনীর বন্যার পানিও চাপ দিয়েছে নোয়াখালীতে। সরকারি হিসাবে জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি। এদিকে, জেলায় জলাবদ্ধতার কারণে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের কাকন কর্মকার (৩০), ইয়ারপুর গ্রামের জিলহাজুল ইসলাম (১০) ও সদর উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামের আড়াই বছর বয়সের রিয়ান।এদিকে ফেনীর বন্যার পানিও চাপ দিয়েছে নোয়াখালীতে। ফেনীর চিলনিয়া খাল হয়ে পানি সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় আসতে শুরু করেছে। এতে দুর্ভোগ যেন স্থায়ী হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান জানান, জলাবদ্ধতার কারণে এ পর্যন্ত জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন সরাসরি পানিতে ডুবে মারা যায়। তারা দুজনই শিশু। অপরজন ঘরে পানি ঢুকে পড়ায় বিদ্যুতের শর্টসার্কিটের কারণে মারা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম