ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

নেপালে বন্যা-ভূমিধসে ৩৮ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট, ২০২৩,  4:56 PM

news image

নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানা আচারিয়া বলেন, উদ্ধারকর্মীরাা আটকেপড়াদের উদ্ধারকাজ করে যাচ্ছেন। কাঠমান্ডুতে একটি পুরো বাড়ি ভূমিধসে ভেসে গেছে। নিখোঁজ রয়েছেন সেই বাড়ির ছয় বাসিন্দা। পুলিশ জানায়, ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ হয়ে আছে। যোগাযোগব্যবস্থা একদম খারাপ। তাই তাদের উদ্ধারকাজ কঠিন হয়ে গেছে। এদিকে বাগমতি, বিষ্ণুমতি ও সিন্ধুলি নদীর পানির উচ্চতা ছাড়িয়েছে বিপৎসীমা। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের।  এরই মধ্যে নদীগুলোর পানি উপচে পড়ে কাঠমান্ডু উপত্যকায় দেখা দিয়েছে বন্যা। ৪০ লাখ মানুষের বসবাস নেপালের রাজধানী ও আশপাশের এলাকায়। জলাবদ্ধতার কারণে অনেকেই পড়েছেন ভোগান্তিতে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে না— এমনটি আশঙ্কা প্রশাসনের।  প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারি বৃষ্টিপাত হয় হিমালয়কন্যা নেপালে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম