ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৬,  3:25 PM

news image

নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।


সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ বার্তা দেওয়া হয়।


চিঠিতে বলা হয়, ২৬ আগস্ট ২০২৬ নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর আপনার (প্রধানমন্ত্রী তারেক রহমান) সহানুভূতিশীল বার্তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিধ্বংসী এই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে আমাদের জনগণ ও সম্প্রদায়গুলোর ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।


এই গভীর শোকের মুহূর্তে, চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার উদারভাবে প্রদান করেছে, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই।


এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়াতে এবং আমাদের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে সহায়তা করার প্রচেষ্টায় বাংলাদেশের এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।


চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্যও আমি এই সুযোগে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আবেগঘন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।


নেপাল বাংলাদেশকে শুধু একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবেই নয়, বরং শক্তিশালী জনগণ থেকে জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।


প্রতিকূলতার সময় বাংলাদেশ যে সহমর্মিতা ও সহযোগিতা নেপালের প্রতি প্রদর্শন করেছে, তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে এবং তা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম