ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনাসদস্যসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২৪,  9:15 PM

news image

নেত্রকোণার কলমাকান্দায় জমিতে মোটর মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনাসদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার পোগলা ইউনিয়নের শুনই বেকরিকান্দা এলাকার সদর আলী ফকিরের ছেলে সাবেক সেনাসদস্য রফিকুল ইসলাম (৫৫), একই এলাকার কর্মচারী ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)। আহত ব্যক্তি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেকরিকান্দা এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে রফিকুল ইসলামের বাড়ির পেছনে জমিতে সেচ দেওয়ার বৈদুতিক মেশিন মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান রফিকুল ইসলাম। পরে তার দুই কর্মচারী তাকে বাঁচাতে গেলে তারাও তারে জড়িয়ে পড়েন। এতে মারাত্মক আহত হন তারা। পরে দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম