ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোণায় বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২৪,  11:02 PM

news image

ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও নেত্রকোণার প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে পানি ঢুকে কলমাকান্দার ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের ৫৫টি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উঠতি আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কংস ছাড়া জেলার প্রধান নদ-নদী, সোমেশ্বরী, মগড়া ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপৎসীমা ছাড়ায়নি। রোববার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পাওয়া তথ্যানুযায়ী, কংস নদ পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে উপদখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রায় ১৩ হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান গণমাধ্যমকে জানান, বৃষ্টি আর উজানের ঢলে জেলার প্রধান নদ-নদীর পানি বেড়েই চলেছে। এখন পর্যন্ত সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম