ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় পহেলা বৈশাখ ঘিরে সরকারের নতুন নির্দেশনা সপ্তাহের কোন ৩ দিন অনলাইনে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা : মন্ত্রী দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সাতক্ষীরা পাউবোতে বেড়িবাঁধ সুরক্ষা দলের স্মারকলিপি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী এই সরকারের ৪২ দিনে কেউ গুম-ক্রসফায়ারের শিকার হয়নি: আইনমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

নেত্রকোণায় বন্যায় সড়কের ক্ষতি ১৪১ কোটি টাকা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২২,  11:54 AM

news image

এবার পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় নেত্রকোণায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়ে ১৪১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নেত্রকোণা কার্যালয় এ তথ্য জানিয়েছে জেলার দশ উপজেলার মধ্যে একটি বাদে (পূর্বধলা) নয় উপজেলায় এ ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় জেলার দুর্গাপুর উপজেলায় ৮.৪৭ কিলোমিটার সড়ক ও ২০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা। কলমান্দায় ২৫ কিলোমিটার সড়ক ও ৩৯০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৭ কোটি ৪৫ লাখ টাকা। মদনে ৪৩ কিলোমিটার সড়ক ও ১৬০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২৯ কোটি ২০ লাখ টাকা। মোহনগঞ্জে ২৫.৯৬ কিলোমিটার সড়ক ও ৫ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২২ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা। খালিয়াজুরীতে ২০.২০ কিলোমিটার সড়ক ও ৬ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৩৫ কোটি ১০ লাখ টাকা। আটপাড়ায় ২১.৭৭ কিলোমিটার সড়ক ও ৩ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৮ কোটি ৬ লাখ টাকা। কেন্দুয়ায় ৫.৩০ কিলোমিটার সড়ক ও ২৮ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৩ কোটি ২৮ লাখ টাকা। সদর উপজেলায় শুধুমাত্র ৩.৯৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৩ কোটি ৪ লাখ টাকা। বারহাট্টা উপজেলায় ২৮.৮৪ কিলোমিটার সড়ক ও ৪১০ মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকা। ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করে দেখা গেছে, জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খালিয়াজুরী উপজেলায়। এ উপজেলায় ক্ষতির পরিমাণ ৩৫ কোটি ১০ লাখ টাকা। এরপর মদন উপজেলায় ক্ষতি হয়েছে ২৯ কোটি ২০ লাখ টাকার সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির দিক দিয়ে তৃতীয় অবস্থানে মোহনগঞ্জ উপজেলা। মোহনগঞ্জে ২২ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকার সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম সেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষয়ক্ষতির এ তালিকার পাশাপাশি মেরামতের প্রয়োজনীয় চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়ার পর দ্রুত এসব ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম